ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে খুলেছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কম

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে খুলেছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কম

বুধবার (১৪ আগস্ট) থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। তবে রাজশাহীর বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। বুধবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত নগরীর ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্নুজান সরকার প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের বেশি রভাগই বিদ্যালয়ে আসেননি। শিক্ষকরা বলছেন, চলতি সপ্তাহের শেষের দিকে হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসছে না৷ তবে আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হবে আশা করছেন শিক্ষকরা।

অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে এখনো চিন্তিত৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে রাজশাহী বি বি হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার বলেন, শিক্ষার্থীরা এখনো বিদ্যালয়ে আসেননি, কিছুটা অভিভাবকদের মধ্যে আতঙ্ক কাজ করছে। আশা করা হচ্ছে দু-একদিনের মধ্যেই শিক্ষার্থীদের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। এর আগে কোটা সংস্কার ও ছাত্র-জনতার আন্দোলন ঘিরে প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়। এর আগে ৫ আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ডা. বিধান রঞ্জন রায়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল খোলার বিষয়ে আবার নতুন করে নির্দেশনা দেওয়া হয়। গত ১৭ জুলাই দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

August 14, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে খুলেছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কম

আপডেট সময় : ০৩:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪