ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মহাদেবপুরে অমুসলিমদের জান-মাল রক্ষায় বিএনপি জামাতের মতবিনিময়

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে অমুসলিমদের জান-মাল রক্ষায় বিএনপি জামাতের মতবিনিময়

নওগাঁর মহাদেবপুরে অমুসলিমদের জান-মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেলে উপজেলা সদরের ঐতিহ্যবাহী রঘুনাথজিউ মন্দিরে আয়োজিত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী মাতৃপ্রসাদ চ্যাটার্জী এতে সভাপতিত্ব করেন।

সাম্প্রতিক সময়ের নৈরাজ্য তুলে ধরে বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় নেতা শ্রী নিরেন দাস, মাস্টার গোবিন্দ চন্দ্র, গোপাল চন্দ্র অধিকারী, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া। তারা জমিজমা সংক্রান্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ করে সংখ্যালঘুদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দাবি করেন। জবাবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও সকলকে স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা দিয়ে বক্তব্য দেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, উপজেলা জামাতের আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, সাবেক আমির শহীদুল ইসলাম ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আমিনুল হক প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আক্কাস, মহির উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক আমিন ইসলাম, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরম্নল হক মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাদত হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মী, ১নং সদস্য সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেন, অমুসলিমদের বাড়িঘরে ডাকাতি ও মন্দিরে আগুন দেয়ার মত গুরম্নত্বপূর্ণ বিষয়ে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। এসবের কোন প্রমাণ পাওয়া যায়নি। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলো শুধু অমুসলিমদের উপর নয়, বরং মুসলিমদের উপরও ঘটেছে। এসব যারা ঘটাচ্ছে তাদের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। তিনি বলেন, রাজনীতির চেয়ে সমাজনীতি আজ বড় করে দেখতে হবে। সমাজে আমরা সবাই এক হয়ে একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। কেউ কখনো আক্রান্ত হলে সন্ত্রাসী যেই হোক তাদেরকে বেঁধে রেখে খবর দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।

August 11, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে অমুসলিমদের জান-মাল রক্ষায় বিএনপি জামাতের মতবিনিময়

আপডেট সময় : ০৩:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪