ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ

রাবির হল ছাত্রলীগ নেতার রুমে মিলল অ-স্ত্র-মা/দ/ক

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবির হল ছাত্রলীগ নেতার রুমে মিলল অ-স্ত্র-মা/দ/ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা তাসকিফ আল তৌহিদসহ ওই হলের অন্যান্য নেতাদের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালান শিক্ষার্থীরা।

এ সময় তারা তৌহিদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রশিদ, হেলমেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করেন। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে ছাত্রলীগের এই সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিতো, অত্যাচার করতো। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করে এর বিচারের দাবি জানায়।

এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ ড. এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে। পরবর্তীতে পুলিশ এলে তাদের সহায়তায় বাকি কক্ষগুলো তল্লাশি করার পর এগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবির হল ছাত্রলীগ নেতার রুমে মিলল অ-স্ত্র-মা/দ/ক

আপডেট সময় : ০২:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪