ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত সেনাবাহিনী উপজেলা প্রশাসন ও থানার সমন্বয়ে কাজ করছে।

জেলা প্রশাসক আরো বলেন, জেলা পুলিশের কার্যালয়ে ক্ষতির পরিমাণ কিছুটা কম হলেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সকল সরকারি স্থাপনার মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী একসাথে কাজ করছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বিজিবি ও আনসার বাহিনীর মোতায়েন করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান। এছাড়াও সভায় আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

August 11, 2024
রাজশাহীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আপডেট সময় : ০২:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪