ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

রাজশাহীতে সড়ক ও দেয়ালে দেয়াল লিখনে ব্যস্ত শিক্ষার্থীরা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সড়ক ও দেয়ালে দেয়াল লিখনে ব্যস্ত শিক্ষার্থীরা

রাজশাহী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সড়ক ও দেয়ালে দেয়াল লিখন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। গতকাল রোববার নগরের বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়। এ সময় সকাল থেকে তারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে মেধার জয়ে তরুনদের বিজয়ের জয়গান লিখে জানান দেন। আর গুরুত্বপূর্ণ সড়ক সমূহে মনের মাধুরী মিশিয়ে করেন আল্পনা। আন্দোলনের মাস জুলাইয়ে শুরু হওয়া বিভিন্ন ঘটনা প্রবাহ রংতুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। এছাড়া আগস্ট মাসে বিজয়ের প্রতিচ্ছবিও ফুটে উঠেছে তাদের মনের রংতুলিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলন আমাদের একত্রিত করতে শিখিয়েছে। ভবিষ্যতে দেশের যে কোন সংকটময় মূহুর্তে আমরা শিক্ষার্থীরা এক হয়ে দেশের স্বার্থে কাজ করতে পারব বলে আমার বিশ্বাস।
শিক্ষার্থীরা আরও বলেন, বিজয়ের আনন্দ দেশব্যাপি ছড়িয়ে দিতে আমরা দেয়াল লিখনের কাজ হাতে নিয়েছি। সাথে সাথে বিভিন্ন শ্লোগান জেলাবাসীর মধ্যে ছড়িয়ে দেয়া হবে যেন তারা নিজেরা সচেতন হয়। পাশা পাশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাজশাহী নগরী পরিষ্কার রাখতে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় শিক্ষার্থীরা।

এদিকে আইনশৃংখলা বাহিনীর অনুপস্থিতিতে দেশজুড়ে সড়কে বিশৃংখলার ঠেকাতে শিক্ষার্থীরা নিজেরাই দায়িত্ব নিয়ে সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে পেরেছে। প্রতিটা সড়কে শিক্ষার্থীরা নিজেদের চেষ্টায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করায় তেমন কোনো বিশৃংখলা ঘটেনি। গতকাল রোববার রাজশাহী নগরসহ উপজেলা পর্যায়ে সড়কে শৃংখলার এমন চিত্র দেখা গিয়েছে। যদিও ছাত্র জনতার বিজয়ের পর থেকেই সড়কে শৃংখলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা। তবে তাদের এই কাজের সাথে কোথাও কোথাও যুক্ত হয়েছেন আনসার বাহিনী ও স্কাউট,বিএনসি সদস্যরা।

শিক্ষার্থীরা বলছেন, স্বাধীন দেশের সকলে নিয়মের মধ্যে থাকবে। নিয়ম মেনে চলবে। আর সড়কে যেহেতু সবচেয়ে বেশি বিশৃংখলা হয় সেদিকে আমরা নজর রাখছি। ট্রফিক পুলিশ দ্বায়িত্ব না নেয়া পর্যন্ত আমরা সড়কে আছি এবং থাকবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সড়ক ও দেয়ালে দেয়াল লিখনে ব্যস্ত শিক্ষার্থীরা

আপডেট সময় : ০২:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪