ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় বিএনপির লোকজন সংখ্যালঘুদের পাহাড়া দিচ্ছে-পুরোহিত সুকুমার মুখার্জী

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৩:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৪০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিএনপির লোকজন সংখ্যালঘুদের পাহাড়া দিচ্ছে-পুরোহিত সুকুমার মুখার্জী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে সরকার পদত্যাগের পরে নাটোরের বাগাতিপাড়ার সংখ্যালঘুরা এখনো সর্বোচ্চ শান্তিতে আছে বলে জানান বাগাতিপাড়া জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুকুমার মুখার্জী। ওরফে তিনকড়ি ঠাকুর। শনিবার (১০ আগস্ট) দুপুরে গালিমপুর সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে উপজেলা বিএনপির সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এ সময় তিনি আরও বলেন, গত কয়েক দিনে বাগাতিপাড়ার মন্দির এবং গির্জা গুলোতে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর, বাড়ি এবং কোন ব্যক্তির উপরেও কোন হামলা হয়নি। রাতের বেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের কর্মীরা পাহারা দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা সবসময় তাদের খোঁজখবর রাখেন। এজন্য এই উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানান সুকুমার মুখার্জী।

এ সময় তার সাথে সুর মিলিয়ে উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুন্ডু বলেন, এই উপজেলায় সংখ্যালঘুদের উপর একটা ফুলের টোকাও পড়েনি।

এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মিঠুর সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, নাটোর জেলার প্রথম মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য আইনজীবী ফারজানা শারমিন পুতুল, ছেলে লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসির আরশাদ রাজন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক নেকবর হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির উদ্যোগে দয়ারামপুর, মালঞ্চি রেলগেটের পূর্বপাশে এবং তমালতলা মোড়সহ বিভিন্ন স্থানে দুপুর থেকে সন্ধ্যর আগ পর্যন্ত পথসভা করেন বিএনপির নেতৃবৃন্দ।

August 10, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিএনপির লোকজন সংখ্যালঘুদের পাহাড়া দিচ্ছে-পুরোহিত সুকুমার মুখার্জী

আপডেট সময় : ০৩:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪