ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মহাদেবপুরে জনগণের জান-মাল রক্ষা কমিটি গঠনের আহ্বান মেজর তাওহিদের

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে জনগণের জান-মাল রক্ষা কমিটি গঠনের আহ্বান মেজর তাওহিদের

নওগাঁ জেলা সেনা ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড মেজর তাওহিদ বলেছেন, প্রতিটি ওয়ার্ডে জনগণের জান-মাল রক্ষা কমিটি গঠন করে সব রকম অরাজকতা বন্ধ করতে হবে। বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ শাপলায় আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রাইসিস পিরিয়ডে দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের উপর হামলা, ভাংচুর, বাড়িঘরে অগ্নি সংযোগ, লুটতরাজ প্রভৃতি ঘটছে। নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে মান্দা, আত্রাই, ধামইরহাট ও মহাদেবপুরে এসব বেশি হচ্ছে। এসব বন্ধ করে সাধারণ জনতার জান-মাল রক্ষা করতে হবে। এজন্য তিনি সাম্প্রতিক গণআন্দোলনে নেতৃত্বদানকারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি নেতৃবৃন্দের সর্বত্মক সহযোগিতা কামনা করেন। উপজেলা সদরে, প্রতিটি ইউনিয়নে ও প্রতিটি ওয়ার্ডে এসব দলের সদস্যদের নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট জনগণের জান-মাল রক্ষা কমিটি গঠন করার আহ্বান জানান। এই কমিটিকে থানা পুলিশ ও সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়নের মাইকিং করা হয়েছে। এছাড়া বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে বিরোধ নিরশন করছেন। তিনি বলেন, প্রতিটি জায়গায় দলে অনুপ্রবেশকারিরাই এসব ঘটাচ্ছে।
মেজর তাওহিদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা জামাতের আমির আব্দুল আজিজ সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম,সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, উপজেলা জামাতের নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, ১০টি ইউনিয়ন থেকে আসা বিএনপি, জামায়াত ও জাপার নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

August 7, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে জনগণের জান-মাল রক্ষা কমিটি গঠনের আহ্বান মেজর তাওহিদের

আপডেট সময় : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪