ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস মুখোমুখি, শহর জুড়ে আ-ত-ঙ্ক

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস মুখোমুখি, শহর জুড়ে আ-ত-ঙ্ক

শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর রাঙ্গামাটি শহরে ইউপিডিএফের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস অধ্যুষিত রাঙ্গামাটি শহরে ইউপিডিএফের কর্মসূচি ঘিরে মুখোমুখি অবস্থানে জেএসএস-ইউপিডিএফ নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলার কাউখালী ও সদর উপজেলার কুতুকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌ-পথে রাঙ্গামাটি শহরের প্রবেশের চেষ্টা করে ইউপিডিএফ নেতাকর্মীরা। কর্মসূচির খবর পেয়ে আগে থেকেই শহরের ভেদভেদ শিমুলতলী এলাকার সড়কে নিরাপত্তাবাহিনী অবস্থান নিলে শহরে প্রবেশ করতে পারেননি কর্মসূচি অংশগ্রহণকারীর একটি গ্রুপ।

অন্যদিকে, কলেজ গেইট এলাকায় নৌপথ দিয়ে ইউপিডিএফের নেতাকর্মীরা অবস্থান নিলে জেএসএস নেতাকর্মীরা মুখোমুখি হয়। এছাড়া রাজবাড়ী নৌ-পথে ইউপিডিএফ নেতাকর্মীরা শহরে প্রবেশের চেষ্টা করলে জেএসএস কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে। পরে ইউপিডিএফের কর্মীরা নৌকা থেকে নেমে সড়কে জড় হয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় নিরাপত্তাবাহিনী তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে রাঙ্গামাটি শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে শহরের পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত টিএন্ডটি, কল্যাণপুর ও বনরূপায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শহরে টহলে নেমেছে নিরাপত্তাবাহিনী। রাস্তায় ঘোরাবেড়া করাদের বাসায় যেতে আহ্বান জানিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস মুখোমুখি, শহর জুড়ে আ-ত-ঙ্ক

আপডেট সময় : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪