ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী কলেজে শ হী দ দে র স্মরণে দোয়া, আট দাবি পেশ

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০১:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী কলেজে শ হী দ দে র স্মরণে দোয়া, আট দাবি পেশ

রাজশাহী কলেজে ফ্যাসিবাদি আওয়ামী গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আট দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সকল ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসের ভেতরে সরাসরি কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবে না। শিক্ষকদের অবশ্যই ভুল স্বীকার করতে হবে এবং পরবর্তীতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিতে হবে। রাজনৈতিক কোনো কারণে কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে প্রশাসনকে দায়ভার নিতে হবে। ছাত্রলীগকে পুরোপুরি বহিষ্কার করতে হবে এবং গত ১৬ জুলাই সংগঠিত ঘটনার সুষ্ঠ তদন্তসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটি অরাজনৈতিক স্টুডেন্ট কমিউনিটি গঠন করতে হবে যেখানে কলেজ প্রশাসন তাদের সম্মতি জানাবে এবং কলেজে কোনো ধরণের সমস্যা হলে শিক্ষার্থীরা কমিউনিটির অবগত করবে। কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস সম্পূর্ণরূপে রাজনীতি মুক্ত করে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সম্প্রতি ছাত্রীনিবাসে নাশকতা চালানোর যে ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ তদন্তসহ দোষীদের বিচারের আওতায় আনতে হবে। কলেজ ক্যাম্পাস ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নিরাপত্তা প্রনয়ণের দায়িত্ব শুধুমাত্র কলেজ প্রশাসনের। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন দায়ী থাকবেন।

পরে শিক্ষার্থীরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। এসময় রাজশাহী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভ জান্নাত, আব্দুল বারী, মহুয়া জান্নাতসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

August 6, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী কলেজে শ হী দ দে র স্মরণে দোয়া, আট দাবি পেশ

আপডেট সময় : ০১:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪