ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী নগরীর ধ্ব ং স স্তু প পরিস্কার করলেন শিক্ষার্থীরা

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৩৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীর ধ্ব ং স স্তু প পরিস্কার করলেন শিক্ষার্থীরা

রাজশাহী নগরীর বিভিন্ন এলাকার ধ্বংসস্তুপ অপসারণের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে নগরীর তালাইমারী মোড়, রাজশাহী কজেলের ভিতরে বাহিরে, জাদুঘর মোড়, সিএন্ডবিসহ কয়েকটি এলাকায় সড়ক পরিস্কার করতে দেখা যায় তাদের। এসময় শিক্ষার্থীরা বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় নগর জুড়ে যে ধ্বংসস্তুপ তৈরি হয়েছে সেগুলো পরিস্কারে কাজ করছেন তারা।

শিক্ষার্থীরা জানায়, রাজশাহীর পুরো শহর পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন। সেই সাথে, সরকারি-বেসরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা প্রতিহত করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা এসময় তারা দাবি করে আরও বলেন, শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত থাকলেও বিজয়ের পর লুটপাট চালিয়েছেন দুর্বৃত্তরা। এছাড়া সবাইকে তাদের নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার আহ্বান জানায় শিক্ষার্থীরা।
এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা এলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে উল্লেখ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমন্বয়কারীরা।

মঙ্গলবার দুপুরের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, রাজশাহীতে প্রথম শহীদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান আনজুমের মরদেহ নিতে এসে এমন মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফাহিম রেজা।

এ সময় আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা আরও বলেন, দেশে আর কোনো স্বৈরাচারী শাসক যেন প্রতিষ্ঠিত হতে না পারে। দেশের সকল ধরনের বৈষম্য যেন দূর হয়। ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে এই যুদ্ধ। দেশে বৈষম্য দূর করতে শত শত শহীদদের আত্মত্যাগ।

August 6, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নগরীর ধ্ব ং স স্তু প পরিস্কার করলেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪