ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

রাণীনগরে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ককে অবাঞ্চিত ঘোষণা

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ককে অবাঞ্চিত ঘোষণা

নওগাঁর রাণীনগরে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে নিয়ম বর্হিভূতভাবে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলা বিএনপির ব্যানারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা বিএনপির আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকু ও সিনিয়ন যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান। সংবাদ সম্মেলনে রাণীনগর উপজেলা বিএনপির সদ্য দায়িত্বভার দেওয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুকুনুজ্জামান খান রুকু জানান, আমরা রাণীনগর উপজেলা বিএনপি আহ্বায়ক, সিনিয়ন যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপজেলার ৭২টি সাংগঠনিক ওয়ার্ডসহ ৮টি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি চলতি বছরের ২৭ জুন অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে চারটি ইউনিয়ন কমিটি বহাল রেখে বাকি চারটি ইউনিয়ন কমিটিতে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের পছন্দের লোক না থাকায় প্রতিহিংসা পরায়ন হয়ে এই চারটি কমিটি বিধি ও গঠনতন্ত্র বর্হিভূতভাবে বাতিল করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের উপেক্ষা করে উল্লেখিত কমিটি পূর্ণ গঠন করেন। যেখানে বিএনপির রাজনৈকি পরীক্ষিত মেধাবী, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে অযোগ্য ও আওয়ামী লীগের ডামী নির্বাচনে সহায়তাকারী ব্যক্তিদের পদ পদবী প্রদান করেছেন। যা দলের জন্য আগামী আন্দোলন সংগ্রামকে দুর্বল করবে। সুতরাং এই নিয়ম বর্হিভূত কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রত্যাখান করছি। সেইসাথে আওয়ামী লীগের চড় ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী অবৈধ ও নিয়ম বির্হভূত ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেনকে অবাঞ্চিত ঘোষাণা করছি।

এ সময় রুকুনুজ্জামান খান রুকু ও আতিকুজ্জামান জাপান নিয়ম বর্হিভূতভাবে তৈরি করা ভারপ্রাপ্ত আহ্বায়ক বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার জন্য কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, সদ্য অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান, আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল হক লিটন, শহিদুল ইসলাম সুইট, মাহমুদুল হাসান মধু, আব্দুস ছাত্তার, মঞ্জু, উপজেলা সৈনিকদলের সভাপতি মো. পাভেল রহমান, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অবাঞ্চিত ঘোষণার করার বিষয়ে জানতে চাইলে রাণীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসনে বলেন, দলের মধ্যে ব্রিভ্রান্তি সৃষ্টি করার লক্ষে আহ্বায়ক কমিটির হাতে গোনা দুই-চারজনকে নিয়ে পরিকল্পিতভাবে তারা সংবাদ সম্মেলন করেছে। তিনি আরও বলেন, যারা দলের কোন পদেই নেই আবার অব্যাহতিপ্রাপ্ত তারা কিভাবে একজন আহ্বায়ককে অবাঞ্চিত ঘোষণা করে?

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, দলীয় শৃংঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক নিময় অনুযায়ী তাদের দুইজনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তারা যে সকল অভিযোগ তুলেছেন তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, রাণীনগর উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির নির্বাচিত কমিটির প্রতিনিধগণ আহ্বায়ক রুকু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাপানের বিরুদ্ধে ইউনিয়ন কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে জেলা কমিটির কাছে অভিযোগ দায়ের করেন। সেই সকল অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাদের দুইজনকে অব্যাহতি দেওয়া হয়। এরপর জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মোসারবকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ককে অবাঞ্চিত ঘোষণা

আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪