ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

গান গেয়ে সংসার চলে দৃষ্টি প্রতিবন্ধী বিথেন সরকারের

কামাল উদ্দিন টগর, সিনিয়র প্রতিনিধিঃ-
  • আপডেট সময় : ০২:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গান গেয়ে সংসার চলে দৃষ্টি প্রতিবন্ধী বিথেন সরকারের

দৃষ্টি প্রতিবন্ধী বাবা বিথেন সরকারের পাশে দাঁড়ালেন একমাত্র মেয়ে বিথি সরকার। ভিক্ষাবৃত্তি না করে জীবনের সঙ্গে যুদ্ধ করে শহরের বিভিন্ন এলাকায় গান গেয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। এলাকার মানুষ দৃষ্টি প্রতিবন্ধী বিথেন সরকারের ও তার মেয়ের গান শুনে মুগ্ধ হয়ে কেউ ৫টাকা ১০টাকা কেউবা ২০টাকা, ৫০টাকা দিচ্ছেন অতি আনন্দে। এক স্থানে প্রায় ঘন্টা খানেক গান শোনান সঙ্গীত প্রেমীদের। এখন তারা বেঁচে থাকার তাগিদে দু-মোঠ খাবারের আশায় অন্ধ বাবার পাশে থেকে বিথি সরকার তার নেশা এবং পেশাই হচ্ছে একমাত্র গান। জন্মের পর থেকে অন্ধ হলেও ভিক্ষাবৃত্তি পেশাকে বেছে নেননি দৃষ্টি প্রতিবন্ধী বিথেন সরকার ও তার একমাত্র মেয়ে গ্রাম বাংলার বাউল শিল্পি বিথি সরকার। বগুড়া জেলার কাহালু থানা একালার বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী বিথেন সরকার।

নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজারে দেখা হয় অন্ধ বিথেন সরকারের সাথে। তার সাথে কথা হলে তিনি জানান, জন্মের পর থেকে তিনি অন্ধ। বর্তমানে হারমুনিয়াম, বাদ্য যন্ত্র বাজিয়ে তিনি জীবিকা নিবাহ করেন। অনেকে ভিক্ষাবৃত্তি পেশা নিতে বলেছেন, তবে আমার মেয়ে এই অভাব-অনাটন দূর করতে আমার সাথে গান করে আমার পাশে দাড়াঁয়। সে আমাকে ভিক্ষা বৃত্তি নিতে দেন নায়। আমিও ভিক্ষা করতে ইচ্ছুক নই। প্রতিবন্ধী বিথেন সরকার জানান, তার একমাত্র কন্যা সন্তান ছাড়া আর কেহ নাই। অভাবের সংসারের দায়িত্ব তার এক মাত্র কন্যার ঘারে। বগুড়া, নাটোর, গাইবান্ধা, নওগাঁ জেলার বিভিন্ন হাট-বাজারে হারমুনিয়াম, বাদ্য যন্ত্র বাজিয়ে গান শুনিয়ে চলে তাদের সংসার। বগুড়া জেলার কাহালু উপজেলায় তার দুই শতক জমির উপর তার বাড়ি। বাড়ির জমিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাকে। বাড়ি করতে উপজেলা প্রশাসন সহযোগীতা করেছে। বিথেন সরকারের ইচ্ছা তার মেয়েকে পড়ালেখা শিখিয়ে মানুষ বানাবে। পাত্রস্থ করবে সুপাত্রের হাতে। অভাবের তাড়নায় পরিবারের অনেক স্বপ্ন পূরণ করতে পারেন নাই। সে গুলো বাস্তবায়ন করার ইচ্ছা ছিল তার।

বিথেন সরকার আরও জানান, তার প্রতিদিন হাজার খানেক টাকা আয় হয় গানশুনিয়ে। তবে প্রাকৃতিক দযোগ ও করোনাকালীন সময়ে খুব খারাপ সময় কেটেছে তার। বিথেনের মেয়ে জানান, আমি ৭ বছর বয়স থেকে বাবার সাথে সংসারের অভাবের কারণে বিভিন্ন শহরে হাট-বাজারে গান শুনিয়ে যাহা আয় হয় তা দিয়ে সংসারের কিছুটা অভাব পপূরন করতে পারি। সরকার যদি আমার গানকে আরো প্রসারিত করতে সক্ষম হন বা আর্থিক সহযোগিতা দেন তবে আমি আগামীতে একজন বড় শিল্পি হওয়ার স্বপ্ন দেখি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গান গেয়ে সংসার চলে দৃষ্টি প্রতিবন্ধী বিথেন সরকারের

আপডেট সময় : ০২:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪