ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

রাজশাহী নগরীতে ধ র্ষ ণ মামলার আসামি গ্রেপ্তার

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীতে ধ র্ষ ণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আরএমপি মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার জামিরুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামি নাম মো: রকি (২৮)। সে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের মো: জাকারিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরী আসামি রকিবের প্রতিবেশী। গত তিন সপ্তাহ যাবত আসামি ঐ কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় আসামি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭ টায় বেলপুকুর থানার দোমাদী এলাকার একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরীর বাবার এমন অভিযোগের প্রেক্ষিতে আরএমপি’র বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়। মামলার আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুনুর রশিদ বলেন, এসআই মো: আকতার হোসেন ও তার টিম রোবাবার (১৪ জুলাই) সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি রকিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নগরীতে ধ র্ষ ণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪