ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মান্দায় যৌ তু কে র দাবিতে গৃহবধূকে নি র্যা ত নে র অভিযোগ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় যৌ তু কে র দাবিতে গৃহবধূকে নি র্যা ত নে র অভিযোগ

নওগাঁর মান্দায় যৌতুকের দাবিতে এক কিশোরী গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এতিম ওই কিশোরী গত দুইদিন ধরে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের শিকার ওই কিশোরীর নাম জাকিয়া খাতুন (১৬)। প্রায় দুই বছর আগে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রামের লতিফুর রহমান খোকার ছেলে আবদুর রশিদের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে বিয়ের কিছুদির পর থেকে যৌতুকের জন্য সে নির্যাতনের শিকার হয়ে আসছিল।

ভুক্তভোগী জাকিয়া খাতুন জানায়, তার জন্মের কিছুদিনের মধ্যেই বাবা-মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর মা আরিফা খাতুন তাকে নিয়ে নানার বাড়িতে থাকতেন। নানার বাড়ি চককেশব গ্রামে অবস্থানকালে মায়ের অন্যত্র বিয়ে হলে সে এতিম হয়ে পড়ে। মাত্র ১৪ বছর বয়সে একই গ্রামের আবদুর রশিদের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়। নির্যাতনের শিকার জাকিয়া খাতুন আরও জানায়, ‘বিয়ের কিছুদিন পর থেকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আবদুর রশিদ ও শাশুড়ি আনোয়ারা বিবি আমার ওপর নির্যাতন শুরু করে। এতিম হওয়ায় তাদের দাবি মেটাতে ব্যর্থ হই। যৌতুক দিতে না পারায় একপর্যায়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।’ ভিকটিম জাকিয়া খাতুন অভিযোগ করে জানায়, ‘আমার স্বামী আবদুর রশিদ এর আগে আরও দুটি বিয়ে করে। প্রথম স্ত্রী বিউটি খাতুন স্বামীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে। একই কারণে দ্বিতীয় স্ত্রী সুমী খাতুন স্বামী আবদুর রশিদকে তালাক নিয়ে চলে যায়।’

ভিকটিমের নানি শরিফা বিবি বলেন, নাতনি জাকিয়ার সুখের কথা ভেবে বিয়ের পর জামাইকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু আরও টাকা দাবিতে নাতনিকে নির্যাতন করে আসছিল। অবশেষে ২০২৩ সালের ৩ ডিসেম্বর নাতিজামাই আবদুর রশিদের বিরুদ্ধে নওগাঁ আদালতে মামলা করি। অভিযুক্ত আবদুর রশিদ নাতনি জাকিয়াকে নিয়ে ঘরসংসার করার অঙ্গীকার করলে মামলা প্রত্যাহার করে নেওয়া হয়।’ নানি শরিফা বিবি অভিযোগ করে বলেন, মামলা প্রত্যাহারের কিছুদিন ভালই কাটছিল তাদের সংসার। কিন্তু কুরবানি ঈদের সময় থেকে যৌতুকের দাবিতে আবারও নির্যাতন শুরু করা হয়। গত বৃহস্পতিবার ও শুক্রবার কয়েকদফা মারধর করা হয় জাকিয়াকে। সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

July 14, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় যৌ তু কে র দাবিতে গৃহবধূকে নি র্যা ত নে র অভিযোগ

আপডেট সময় : ১২:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪