ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীর বাসস্ট্যান্ডে জু য়া র আসর থেকে গ্রেপ্তার ২২

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাসস্ট্যান্ডে জু য়া র আসর থেকে গ্রেপ্তার ২২

রাজশাহী নগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড থেকে ২২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এখানে প্রতিরাতে বসে জুয়ার আসর। জুয়ার আসর বসায় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক আরিফ শেখ। মঙ্গলবার (৯ জুলাই) রাত পৌনে বারোটার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে জুয়া খেলার তাস, জুয়া খেলার নগদ এক লাখ ৮৫ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। বুধবার (১০ জুলাই) সকালে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সেলিম রেজা (৩৮), হাবিবুর রহমান বিপ্লব (৪২), আলীউল আজিম (৪২), সোহেল রানা (৩৫), মেহেদী হাসান দীপু (৩৬), আবদুর রশিদ (৪৩), শফিকুল ইসলাম (৪৫), সাগর শেখ (৪২), বেলাল হোসেন (৫২), ছামিউল ইসলাম জনি (৩২), খোকন (৫০), শাহীন আলী (৪৩), হাবিবুর রহমান (৫৮), গিয়াস উদ্দিন (৪৫), মুক্তার হোসেন মুক্তা (৩৮), আলমগীর হোসেন (৪৫), সম্রাট (২৮), দীপক কুমার সরকার (৩৫), মাসুদ রানা (৩৮), হায়দার আলী (৬২), রফিকুল ইসলাম (৩৭) ও জিয়াউর রহমান (৩৪)। র‌্যাব-৫ জানায়, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাস স্ট্যান্ড গোধূলি মার্কেটে নিচতলায় অপারেশন পরিচালনা করা হয়। জুয়া খেলা অবস্থায় ২২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের সদস্যরা। এ সময় বিভিন্ন রঙের ৪৭ প্যাকেট তাস, জুয়া খেলার আসরে প্রাপ্ত নগদ এক লাখ ৮৫ হাজার ৩৭০ টাকা, ২৪টি মোবাইল ফোন, ৩৫টি সিম কার্ড এবং দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করে যে, পরিবহন শ্রমিক নেতা আরিফ শেখের তত্ত্বাবধানে তার ভাড়া করা একটি রুমে টাকার বিনিময়ে নিয়মিত জুয়া খেলে। তবে মুলহোতা আরিফ শেখ পলাতক আছে। অভিযানের সময়ও জুয়া খেলছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য আরিফ শেখ রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ২০২৩ সালে নির্বাচন করে যুগ্মসম্পাদক পদে জয়লাভ করে। এর আগে তিনি শিরোইল কাঁচা বাজারে গরুর মাংস বিক্রি করতেন। তার ছেলে মনিরুজ্জামান মনি ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

July 10, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর বাসস্ট্যান্ডে জু য়া র আসর থেকে গ্রেপ্তার ২২

আপডেট সময় : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪