ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

রাজশাহীতে শিক্ষার্থীদের কোটা আ ন্দো ল নে ট্রেনের শিডিউল বি-প-র্য-য়

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৪০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে শিক্ষার্থীদের কোটা আ ন্দো ল নে ট্রেনের শিডিউল বি-প-র্য-য়

রাজশাহীতে কোটা সংস্কারের দাবিতে রেললাইনে গাছের গুলি ফেলে সাড়ে চার ঘণ্টা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) সকাল ১১ টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আটকে যায় তিনটি ট্রেন। সাড়ে চার ঘণ্টার রেলপথ অবরোধে তিন ট্রেনের শিডিউল তছনছ হয়ে যায়। ঘটে গেছে শিডিউল বিপর্যয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ সংলগ্ন ফ্লাইওভার এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া রেলপথ অবরোধ কর্মসূচি চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর রেলপথ থেকে অবরোধ তুলে নিয়ে ঘটনাস্থল ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, রাবি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ও বিক্ষোভের কারণে হরিয়ান রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেসের স্টপেজ দিতে হয়েছে। সেখান থেকেই যাত্রী তুলে আবার ফেরত পাঠাতে হয়েছে। যারা আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন, তাদের সড়কপথে হরিয়ান রেলওয়ে স্টেশনে পাঠানো হয়। ট্রেনে যাত্রী ওঠার পর খুলনার উদ্দেশ্যে ট্রেনটি হরিয়ান ছেড়ে যায়।

এ ছাড়া রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস সোমবার সকাল থেকে হরিয়ান রেলওয়ে স্টেশনেই আটকে ছিল। ট্রেনের নির্ধারিত সময় ৪টা থাকলেও সেটি ছেড়ে যায়নি। ট্রেন ছাড়তে আরও বিলম্ব হবে। চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী থেকে নির্ধারিত সময় ৩টার পরিবর্তে সাড়ে ৪টার পর ছেড়ে গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে এ আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভারসহ বিভিন্ন পয়েন্টে এ অবরোধ কর্মসূচি চলে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। বঙ্গবন্ধুর বাংলায় তারা বৈষম্য মানেন না। তাদের দাবি মানা না হলে এ আন্দোলন আরও তীব্র হবে।

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় পরিষদের সদস্য মেহেদী সজীব বলেন, আজ আমরা রেললাইন অবরোধ করেছি। আমাদের লাগাতার কর্মসূচি চলবে যতদিন দাবি আদায় না হবে। এদিকে বিকেল ৪টার দিকে তারা রেলপথ অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে শিক্ষার্থীদের কোটা আ ন্দো ল নে ট্রেনের শিডিউল বি-প-র্য-য়

আপডেট সময় : ০৪:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪