নাটোরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি প্রদান
- আপডেট সময় : ০৪:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

নাটোরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি প্রদান
নাটোর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬ শিক্ষার্থীর মাঝে এই বাইসাইকেল ও ১৯০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় এমপি শিমুল বলেন, বঙ্গবন্ধু কন্যা সব ধর্ম ও গোষ্ঠির শিশুরা যাতে শিক্ষা অর্জন করতে পারে এজন্য বিনা মুল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, তারা যাতে সহজেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন তার জন্য বাই সাইকেল সরবরাহ করছেন। শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা বৃত্তি চালু করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল প্রমূখ। পরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ১৬’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।























