ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

শিবপুরে কি শো র গ্যাং এর এ লো পা থা ড়ি কো-পে সবজি বিক্রেতার মৃ-ত্যু

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিবপুরে কি শো র গ্যাং এর এ লো পা থা ড়ি কো-পে সবজি বিক্রেতার মৃ-ত্যু

নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। এসময় তাকে বাঁচাতে আসলে তার বোনের কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের সদস্যদের। রোববার (৭ জুলাই) সকালে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন।

জানা যায়, নিহত মারুফ (২৭) শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। এছাড়া তিনি একটি মামলার আসামিও ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন মারুফ। এসময় তাকে শিবপুরের সদর রোডের একটি বাড়িতে আটকে রাখে শওকতের নেতৃত্বে একটি কিশোর গ্যাং। তাকে বাঁচাতে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার। এসময় বৃষ্টির কাছ থেকে তার বাবার পেনশনের তোলা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তার সামনেই ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ‘মারুফ নিজেও গত দুইমাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে স্থানীরা। আজকে বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তবে, টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি সঠিক কিনা তা এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবপুরে কি শো র গ্যাং এর এ লো পা থা ড়ি কো-পে সবজি বিক্রেতার মৃ-ত্যু

আপডেট সময় : ০৬:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪