নাটোরে বিএনপি নেতা বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ
- আপডেট সময় : ০২:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে

নাটোরে বিএনপি নেতা বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ
নাটোর কেন্দ্রীয় কর্মসূচিতে আসার সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর ওপর নগ্ন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিংড়া বিএনপি। শনিবার ৬ জুলাই বিকেলে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিংড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সিংড়া বাসষ্ট্যান্ড থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সিংড়া বিএনপি।
এসময় জেলা বিএনপির যুগ্নআহবায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম, সিংড়া উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি লইমুদ্দিন মিন্টু, পৌর যুবদলের আববায়ক নাজমুল হক সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই ফ্যাসিস অবৈধ সরকার সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এজন্য তারা বিএনপির সিনিয়র নেতা-কর্মীদের ওপর বর্বর হামলা চালাচ্ছে। যারা নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়েছে তাদের দূষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সমাবেশের বক্তারা।
এদিকে শনিবার দুপুরে বাচ্চুর ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন বাচ্চুর স্ত্রী পারভীন ইসলাম। এই মামলা দায়েরের পর হাসু ও সবুজ নামে দুইজনকে আটক পুলিশ করেছে বলে নিশ্চিত করেছেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।























