ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

বাগমারায় শ্রেণিকক্ষে দেখা মিলেছে ইন্ডিয়ান পাইথন সাপ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৩৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৪২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় শ্রেণিকক্ষে দেখা মিলেছে ইন্ডিয়ান পাইথন সাপ

রাজশাহীর বাগমারায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা মিলেছে সাপ (ইন্ডিয়ান পাইথন) এর। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন টানা ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ের খোলার প্রথম দিনে এ সাপটি দেখতে পান বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। বুধবার (৩ জুলাই) সকালে বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে। তবে বিশাল আকৃতির এই সাপের দেখা মেলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বারনই নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। নদীর পানিতে সাপটি ভেসে এসে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় বলে ধারণা করা হচ্ছে। সকালে শ্রেণিকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। তবে শ্রেণিকক্ষে সাপের দেখা মেলায় কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকুজ্জামান মানিক বলেন, দীর্ঘ ছুটি শেষে বুধবার সারাদেশের ন্যায় রাজশাহীতেও প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। ফলে সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন রয়েল কারিগর শ্রেণিকক্ষগুলোর দরজা খুলে দেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে নিজ নিজ আসনে বসে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও তাদের আসনে বসার পর হঠাৎ কেউ একজন সাপ দেখতে পায়। এতে আতঙ্কে শিক্ষার্থীরা চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। এ সময় স্থানীয়রা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সাপ বিষয়ে সতর্ক থাকতে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের বলা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০ দিন সব ধরনের ক্লাস বন্ধ থাকার পর বুধবার প্রাথমিক বিদ্যালয় খুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় শ্রেণিকক্ষে দেখা মিলেছে ইন্ডিয়ান পাইথন সাপ

আপডেট সময় : ১১:৩৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪