সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১০৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১০:০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৫৮৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ১০৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
নাটোরের বাগাতিপাড়ায় ১ হাজার ৩০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সার, ধান ও তুলা বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকালে কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম আজাদ এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন, কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
পরে কৃষি কার্যালয়ের গোডাউন থেকে ৯৩০ জন কৃষকের প্রতি জনকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষকের প্রতি জনকে ৮০০ গ্রাম তুলা বীজ, ৫০ কেজি ডিএপি,৫০কেজি এমওপি এবং ২৬ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়।

July 2, 2024
বাগাতিপাড়ায় ১০৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















