ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

বড়াইগ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৩৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা আশিক সরকার (২৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত ১৬ জুন বিকেলে উপজেলার চান্দাই বাজারে প্রতিপক্ষের হামলায় আশিক সহ বেশ কয়েকজন আহত হয়। রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশিকের মৃত্যু হয়।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, চান্দাই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক রহমানের পিতা মিরন সরকারের গত ১৬ জুন বিকেলে রাজাপুর বাজারে গিয়ে পুকুরের মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে চান্দাই গ্রামের করিম খাঁ মোড়ে পৌছালে প্রতিপক্ষ চান্দাই গ্রামে মৃত আক্তার হোসেনের ছেলে সাহেব আলী (৫৪), মাহাতাব সরারের ছেলে ইয়াহিয়া (৪৫), মৃত আক্তার হোসেনের ছেলে জাহিদুল প্রামানিক (৪৫), মৃত আক্তার হোসেনের ছেলে নায়েব প্রামনিক (৫৬), সাহেব আলীর ছেলে শাকিব হোসেন (২২), জাহিদুল ইসলামের ছেলে সুইট হোসেন (২৩), সোহরাব হোসেনের ছেলে কামরুল ইসলাম (৪০), মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুস সোবাহান (৫৯), মৃত আক্তার প্রামানিকের ছেলে আব্দুস সোহরাব (৬০) মোহাম্মদ সরকারের ছেলে দুলাল হোসেন (৪২)সহ কয়েকজন দেশী অস্ত্র নিয়ে মিরন সরকারের ওপর চড়াও হয়ে মারপিট করতে থাকে। এসময় মিরন সরকারের ছেলে আশিক সরকার (২৫), ছোট ভাই মিল্টন সরকার (৩৯), চান্দাই গ্রামের মতিয়ার সরকারের ছেলে হাফিজুর রহমান সজিব (৩৬), আবু সাঈদ খানের ছেলে সুমন খান বাবু (২৭) কয়েকজন সহ তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারপিট করে আহত করে প্রতিপক্ষরা। স্থানীয়রা আশিক সরকার সহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আশিক সরকার ও হাফিজুর রহমান সজিব নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।

পরে এঘটনায় মিরন সরকার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা চেষ্টার মামলা করেন। মামলা প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে প্রায় ১৪ দিন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার ৩০ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে আশিক মারা যান।

আশিকের পিতা মিরন সরকার বলেন, আমাকে উদ্ধার করতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা গেছে। অন্যজন মৃত্যর সঙ্গে পাঞ্জা লরছে। আমি এই ঘটনার বিচার চাই। জড়িতদের ফাসি চাই।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল আযম খান বলেন, হত্যা চেষ্টার মামলাটি হত্যা মামলা হিসেবে গন্য হবে। মামলার প্রধান আসামী জেল হাজতে রয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

June 30, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৪:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪