ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মহাদেবপুরে হাসপাতালে বিনা খরচেই হচ্ছে সিজারিয়ান ও নরমাল ডেলিভারি

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৪১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে হাসপাতালে বিনা খরচেই হচ্ছে সিজারিয়ান ও নরমাল ডেলিভারি

নওগাঁর মহাদেবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন বিনা খরচেই করা হচ্ছে গর্ভবতী মায়েদের সিজারিয়ান ও নরমাল ডেলিভারি। গ্রাম থেকে আসা অধিকাংশ মায়েরাই নরমাল ডেলিভারিতে আগ্রহী। সংশ্লিষ্ট বিভাগের ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের মিলিত প্রচেষ্টায় দিন দিন এখানে নরমাল ডেলিভারি বাড়ছে।

স্থানীয়রা জানান, গ্রামের বেশিরভাগ মায়েরা মনে করেন যে, সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি ক্লিনিক গুলোতে ভালো সেবা পাওয়া যায়। ক্লিনিক গুলোতে দামি দামি মেশিনও রয়েছে বলে তাদের ধারণা। কিন্তু এখন বেসরকারি ক্লিনিকের চেয়ে সরকারি হাসপাতালেই মিলছে ভালো সেবা। সবরকম দামি মেশিনও রয়েছে এখানে। বরং অনেক বেসরকারি ক্লিনিকে গর্ভবর্তী মায়েরা আসলেই একশ্রেণির দালাল নানা প্রলোভন দেখিয়ে তাদেরকে নরমাল ডেলিভারির বদলে সিজারিয়ান ডেলিভারি করতে চাপ প্রয়োগ করেন। তাদের কারসাজিতে সিজারিয়ান করার সময় কোন কোন প্রসুতির মৃতু্যসহ নানা জটিলতা দেখা দেয়। এনিয়ে নানা বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। এতে সাধারণ গরীব ঘরের মায়েদের হিসেবের অতিরিক্ত টাকা খরচ হওয়ায় বেকায়দায় পড়তে হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা খরচে নরমাল ডেলিভারি করার বিষয়টির ব্যাপক প্রচার করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করেন। তাহলে একসময় বেসরকারি ক্লিনিক ও দালালদের অপতৎপরতা কমবে। এখানে প্রয়োজন হলে সিজারিয়ান অপারেশনও করা হয়। এজন্য সংশ্লিষ্টদের কোন খরচ দিতে হয়না।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম জানান, গতমাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৪টি ডেলিভারি সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে নরমাল ডেলিভারি ৬২টি ও সিজারিয়ান ডেলিভারি ১২টি। চলতি বছরের প্রথম পাঁচ মাসে মোট ৩৩৯টি ডেলিভারি হয়। এরমধ্যে নরমাল ২৭৯টি ও সিজারিয়ান ৬০টি। গত জানুয়ারি মাসে নরমাল ৫৫ ও সিজারিয়ান ১২, ফেব্রম্নয়ারি মাসে নরমাল ৫২ ও সিজারিয়ান ১২, মার্চ মাসে নরমাল ৫২ ও সিজারিয়ান ১২, এপ্রিল মাসে নরমাল ৫৮ ও সিজারিয়ান ১২ ডেলিভারি সম্পন্ন করা হয়। তিনি বলেন, প্রতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের সোমবার সিজারিয়ান অপারেশন করা হয়। এছাড়া নরমাল ডেলিভারি হয় যেকোন সময়। এজন্য কোন খরচ নেয়া হয়না। তবে সিজারিয়ানের ক্ষেত্রে স্বল্পমূল্যের কিছু ডেলিভারি সামগ্রী কিনতে হয়।

ডা: খুরশিদুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞ ডা: মেফতাহুল জান্নাত ও গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা: রম্নবি আকতার সিজারিয়ান অপারেশন করে থাকেন। এছাড়া এখানে কর্মরত ৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ নরমাল ডেলিভারি কাজে সহায়তা করেন। এক্ষেত্রে বিশ্ব সাস্থ্য সংস্থা ডবিস্নউএইচও এর স্ট্যান্ডার্ড অপারেশন প্রোসিডিউর এসওপি অনুযায়ী যথাযথ সেবা দেয়া হয়। এই হাসপাতালে গর্ভবতী মায়েদের সেবাদানের জন্য একটি এন্টি নেটাল কেয়ার সেন্টার এএনসি খোলা হয়েছে। সংশিস্নষ্টদের সহাযোগিতায় সেখানে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী সেবা দেয়া হয়। এর মাধ্যমে তারা সার্বক্ষণিক সেবা পেয়ে থাকেন।

June 28, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে হাসপাতালে বিনা খরচেই হচ্ছে সিজারিয়ান ও নরমাল ডেলিভারি

আপডেট সময় : ০২:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪