বাগাতিপাড়ায় ৪র্থ স্ত্রীকে গলা কে\টে হ\ত্যা, পলাতক স্বামী গ্রেফতার
- আপডেট সময় : ০১:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৭৩৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ৪র্থ স্ত্রীকে গলা কে\টে হ\ত্যা, পলাতক স্বামী গ্রেফতার
নাটোরের বাগাতিপাড়ায় ৪র্থ স্ত্রী ৪৫ বছর বয়সী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যা আসমানিকে নিয়ে পলাতক স্বামী আসমত আলীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জনের চলবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া থানার ওসি নান্নু খান। এর আগে শুক্রবার (২৮ জুন) সকালে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে সুফিয়া বেগমের নিজ শয়ন ঘরের মেঝেতে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্ত্রী সুফিয়া বেগম জামনগর পশ্চিমপাড়া মৃত সবেদ মালের মেয়ে। অভিযুক্ত স্বামী আসমত আলী ওই একই ইউনিয়নের হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। সে পেশায় একজন চোর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুফিয়া বেগমকে বিয়ে করার আগে আরও তিনটি বিয়ে করে আসমত আলী। প্রথম স্ত্রী ২ সন্তান নিয়ে হাঁপানিয়া গ্রামে বসবাস করেন। ২য় স্ত্রী বসবাস করেন পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার সর্দারপাড়া গ্রামে। ৩য় স্ত্রী পার্শ্ববর্তী বাঘা উপজেলার আড়ানি এলাকার ঝিনা পাড়া গ্রামে বসবাস করতেন। তবে তাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ রয়েছে আছমতের উপর। ৩য় স্ত্রী মারা গেলে প্রেমের মাধ্যমে ৪র্থ স্ত্রী সুফিয়াকে বিয়ে করে আসমত। কিন্তু পেশায় চোর হওয়ায় বিয়ের কিছুদিন পর থেকেই আসমত ও সুফিয়ার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। সম্প্রতি একটি ক্ষেত থেকে সবজি চুরির ঘটনা নিয়ে আজ শুক্রবার স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের সালিশি হওয়ার কথা ছিলো। এ বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর সকালে তাদের শয়ন ঘরের মেঝেতে সুফিয়া বেগমের গলা কাটা লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুফিয়ার বোন রুহিলা জানান, তার ভগ্নিপতি আসমত তার সাথে মাঝে মধ্যে ফোনে কথা বলে কিন্তু বোনের সাথে কথা বলতে চাইলে নানা তাল-বাহানায় ফোন দিতে অস্বীকার করে। বাধ্য হয়ে অনেক সময় বোনকে দেখতে তার বাড়িতে এলে বোন সুফিয়া স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনের বিভিন্ন চিহ্ন দেখাতেন। এ বিষয়টি নিয়ে সামাজিক ভাবে অনেকবার বিচার শালিসও ইতিপূর্বে হয়েছে। এখন তাদের দাবী বোন সুফিয়াকে হত্যার দায়ে আসমতের ফাঁসি চাই।
নিহতের বড় ভাই বিচ্ছেদ মাল বলেন, আমরা ৮ ভাই বোনের মধ্যে সুফিয়া একজন। তিনি খুবুই পরিশ্রমি ছিলেন। রাস্তায় মাঠ কাটা কাজ করে অনেক টাকা যোগাড় করেন। তাকে বিভিন্ন প্রলোভোন দেখিয়ে প্রায় ১৭ বছর আগে বিয়ে করে আসমত। তাদের থাকা জন্য আমাদের বসতভিটায় একটি ঘর করে দেই। কিন্তু আসমত সেখানে থেকে এলাকার জনগণের মালামাল চুরি করতে থাকে এজন্য তাকে ও বোনকে আমরা বাড়ি থেকে বের করে দেই। আজকেও চুরির ঘটনা নিয়ে তার বিচার হবে এমনি কাহিনিকে কেন্দ্র করে বোনের সাথে কলহের এক পর্যায়ে তাকে হত্যা করেছে আছমত, এমনি অভিযোগ বড় ভাই বিচ্ছেদ মালের।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে আসমত আলী প্রতিবেশী এক যুবককে মোবাইল ফোনে কল করে তার বাড়িতে কি হয়েছে কেউ ফোন রিসিভ করছেনা কেন তা দেখতে বলেন। এরপর সেই যুবক আসমত আলীর বাড়িতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরৎহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্ররণ করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আসমত আলী কোন কাজ না করে বিভিন্ন স্থানে চুরি ও বিয়ে করে বেড়াতো এসব নিয়ে তাদের মধ্যেকার কলোহ থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় নিহতের ছোট ভাই কোরবান আলী মাল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওসি আরও জানান, শুক্রবার দুপুরে শিশু কন্যাকে উদ্ধারসহ পলাতক স্বামী আসমত আলীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতারকৃত আসমত আলীকে থানায় সোপর্দ করে র্যাব। আইনি প্রক্রিয়া শেষে তাকে শনিবার (২৯ জুন) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।























