নাটোরে যুবলীগ নেতার পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় গ্রেফতার তিন
- আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৪৪৭ বার পড়া হয়েছে

নাটোরে যুবলীগ নেতার পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় গ্রেফতার তিন
নাটোরে আওয়ামী যুবলীগ নেতা হাসুকে কুপিয়ে পায়ের রগ কেটে আহত করার মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নাটোর সদরের কান্দিভিটুয়া এলাকার হাশেম আলীর ছেলে হাবিব, বাবুল হোসেনের ছেলে আল-আমিন, জাইদনের ছেলে মোঃ আলী। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এস আই সাজ্জাদ হোসেনকে সাথে নিয়ে বগুড়া জেলার সাত মাথায় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৪/০৬/২০২৪ তারিখ সন্ধ্যা ৭টারদিকে যুবলীগ নেতা মো: হাসানুর রহমান হাসু (৩৮)কে কান্দিভিটা জয়বাংলা মোড় এলাকায় পৌছিলে গ্রেফতারকৃত আসামীরা সহ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামীদগন পূর্ব শত্রুতার জের ধরে পথরোধ করিয়া দেশীয় তৈরী ধারালো অস্ত্র, চাপাতি দ্বারা ভিকটিমের দুই পায়ে কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে। তারপর উক্ত আসামীরা তাদের হাতে থাকা দেশীয় তৈরী ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারী কুপিয়ে যুবলীগ নেতা হাসু-কে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় যুবলীগ নেতার এর ভাবী বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় ৮ আসামীর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাঁকি আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।























