ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

রাজশাহী র‍্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধবার ২৬ জুন রাত ৮টার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতর কিশোর গ্যাংয় সদস্য নগরীর সাতবাড়িয়া এলাকার সাজ্জাদ হোসেনের ২২ বছরের ছেলে সাকিব খান। সাকিব খানের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে র‍্যাব-৫, রাজশাহী মোল্লা পাড়া ক্যাম্পের পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুন রাত ৮টায় জয় নামে এক যুবককে মতিহার থানার চর সাতবাড়ীয়া নামক এলাকায় একা পেয়ে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য তার পথরোধ করে গালিগালাজ করে। এ সময় জয় প্রতিবাদ করলে সাকিব ও তার সহযোগিরা তাকে লাঠি ও বাঁশ দিয়েও মারপিট করে। একপর্যায়ে জয়কে দেশীয় ধরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে তারা। এ ঘটনায় জয়ের মা বাদি হয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও সাকিব পালিয়ে যায়। এরপর থেকে র‍্যাব তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সাকিবের অবস্থান নির্ণয় করে বুধবার রাত ৮টার দিকে নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয় বলে র‍্যাব জানায়।

June 27, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪