ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় সাপে কাটা রোগীর এন্টিভেনম চিকিৎসা শুরু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৪৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় সাপে কাটা রোগীর এন্টিভেনম চিকিৎসা শুরু

নাটোরের বাগাতিপাড়ায় মোঃ আকরাম উদ্দিন (২৪) নামে এক যুবকের শরীরে প্রয়োগের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে সাপে কাটা রোগীর এন্টিভেনম চিকিৎসা শুরু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে ওই যুবকের শরীরে প্রয়োগের মাধ্যমে এই উপজেলায় প্রথম এন্টিভেনম চিকিৎসা শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মোঃ আব্দুর রাজ্জাক। সাপে কাটা যুবক আকরাম উদ্দিন ঝিনাইদাহ সদরের তেঁতুলতলা মোড় এলাকার মোঃ বসির বিশ্বাসের ছেলে এবং উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর এলাকার কালাম হোসেনের জামাই।

আকরাম উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন থেকে শশুরের এলাকায় থেকে দিনমজুরের কাজ করেন। বুধবার সকালে অন্যের জমিতে তিল কাটতে যান তিনি। এ সময় তার ডান পায়ে বিষধর সাপে দংশন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার আত্মীয় স্বজনরা তাকে বাগাতিপাড়া হাসপালে নিয়ে আসে। আকরাম আরও বলেন, সেখানে চিকিৎসা নেয়ার পর তিনি অনেক ভালো আছেন এবং হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

বাগাতিপাড়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক বিকেল ৬টায় এর সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আকরাম উদ্দিন নামে সাপে কাটা এক যুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নিয়ে আসেন তার আত্মীয়রা। ওই যুবকের শারীরিক অবস্থা দেখে তারা নিশ্চিত হন যে তাকে বিষধর সাপে কেটেছে। এরই প্রেক্ষিতে আকরামের শরীরে এন্টিভেনম প্রয়োগ করা হয়। ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক আরও জানান, এই প্রথম বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই এন্টিভেনম চিকিৎসা দেওয়া হলো। বর্তমানে আকরাম উদ্দিন সেখানেই চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন।

June 26, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় সাপে কাটা রোগীর এন্টিভেনম চিকিৎসা শুরু

আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪