৫ দফা দাবীতে নাটোরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৩:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে

৫ দফা দাবীতে নাটোরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নিত্য পণ্যের দাম সহনীয় মাত্রায় আনা ও দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে বাজার সিন্ডিকেড ভেঙ্গে দেয়া সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওর্য়াকার্স পার্টি নাটোর জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবাল (২৫ জুন) বেলা ১২ টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নাটোর জেলা শাখার আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য কমরেড ফজলে হোসেন বাদশা।
নাটোর জেলা শাখা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলটির জেলা শাখার সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কমরেড মিজানুর রহমান মিজান, জেলা শাখার সাধারন সম্পাদক লোকমান হোসেন বাদল, কমরেড আব্দুল করিম, জেলা যুব মৈত্রীর সভাপতি মাহাবুব রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, যারা আজ এই অবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে চান তারা আজ রাস্তায় নেমে আসুন। আমরা ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি থেকে পরিত্রান পেতে চাই। এই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রান পেতেই হবে।


















