ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে হত্যা মামলায় কারামুক্ত যুবলীগ নেতার পায়ের রগ কর্তন!

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে হত্যা মামলায় কারামুক্ত যুবলীগ নেতার পায়ের রগ কর্তন!

নাটোরে একটি হত্যা মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত হওয়া পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক হাসানুর রহমান হাসুর পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। সোমবার (২৪ জুন) রাত ৮টার দিকে শহরের হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসু তার ওপর এই হামলার জন্য পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরোকে দায়ি করেছেন।

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত হাসানুর রহমান হাসু বলেন, সোমবার সন্ধ্যায় শহরের কান্দিভিটুয়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে হাসপাতাল মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় গেলে ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো সমর্থক রাব্বির নেতৃত্বে একদল সশস্ত্র যুবক তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়েছে। সন্ত্রাসীরা তার দুপায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তিনি একটি মিথ্যা মামলায় কারাগার থেকে গত দুদিন আগে জামিনে মুক্ত হয়েছেন বলে জানান হাসু।
এব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, হাসানুর রহমান হাসু গত ২২ জুন একটি হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হন। ওই হত্যা মামলা থেকে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ঠিকাদারি কাজের টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে আওয়ামীলীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও হাসুর সমর্থকদের মধ্যে নাটোর পৌরসভা চত্বরে সংঘষেৃর ঘটনা ঘটে। এসময় রোকনুজ্জামান হিরোর সমর্থক শিশির নামে এক যুবক নিহত হয়। ওই শিশির হত্যা মামলায় হাসানুর রহমান হাসু কারাগারে আটক ছিলেন।

June 25, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে হত্যা মামলায় কারামুক্ত যুবলীগ নেতার পায়ের রগ কর্তন!

আপডেট সময় : ১২:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪