বাগাতিপাড়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার আত্মহত্যা!
- আপডেট সময় : ১২:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৪১৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার আত্মহত্যা!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে পড়নের শাড়ী দিয়ে গলায় ফাঁস নিয়ে ৬২ বছর বয়সী আমেনা বেগম আত্মহত্যা করেছে। রোববার (১৬ জুন) দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত আমেনা বেগম উপজেলার নড়ইগাছা গ্রামের মৃত মাঊদ আলীর মেয়ে ও নওগাঁ জেলার সান্তাহার এলাকার মোঃ আব্দুস সালামের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আমেনা বিয়ের পর থেকেই তার স্বামী আব্দুস সালাম কে সাথে করে বাগাতিপাড়ার বারইপাড়া গ্রামেই থাকতেন। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে জন্ম নেয়ের কিছুদিন পরে তার স্বামী আবার একটি বিয়ে করে নওগাঁর সান্তাহার নিজ এলাকায় চলে যায় এবং সেখানেই বসবাস করতে থাকেন। সেকারণে আমেনা বেগম তার সন্তান সহ বাগাতিপাড়াতেই থাকতেন। বয়স বারার সাথে সাথে তার শরীরে এসে জড়ো হয় নানা রোগব্যাধি। ধীরে ধীরে তিনি চোখে কম দেখা শুরু করেন। এরপর শুরু হয় তার পাগলামী। গত তিন চার মাস আগে আমেনা আত্মহত্যা করার জন্য নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কের ওপর শুয়ে ছিলেন। পরিবারের লোকজন টের পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। সেখান থেকে তাকে বাড়িতে আনার পর থেকে তিনি সব সময় ক্ষিপ্ত হয়ে থাকতেন এবং পরিবারসহ বাহিরের লোকজনের সাথে খারাপ ভাষায় কথা বলতেন। এরই একপর্যায়ে শনিবার (১৫ জুন) রাতের কোন এক সময় তার পড়নের শড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৃতের নাতবউ মোছা; ঊর্মিকা খাতুন জানান, প্রতিদিনের মতো তার দাদী শাশুড়ির রাতের খাবার তার ঘরে রেখে আসেন। তিনি অসুস্থ থাকায় প্রায় দিনই অনেক বেলা করে ঘুম থেকে উঠতেন। কিন্তু আজ অনেক বেশি দেরি দেখে তিনি তার দরজায় গিয়ে ডাকাডাকি করেও তার কোন সারাশব্দ না পেয়ে তার দরজার ছিদ্র দিয়ে আমেনা কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারে অন্য সদস্যরা ছুটে এসে অন্য ঘরের চাতাল দিয়ে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়।
বাগাতিপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মতিউর রহমান মানিক জানান, বৃদ্ধা আমেনা দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখে ভুগছিলেন। সে মানসিকভাবেই অসুস্থ ছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছিল। কিন্তু পরিবারের সচেতনতায় সে আত্মহত্যা করতে পারেনি। মূলত রোগব্যাধির যন্ত্রণা সহ্য করতে না পেরে আমেনা বেগম আত্মহত্যা করে বলে তিনি ধারণা করছেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বৃদ্ধা আমেনা বেগমের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে মরদেহটির প্রথমিক সুরাৎহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবার বা অন্য কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়। ওসি আরও বলেন এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।























