ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু-পলক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু-পলক!

নাটোর প্রতিবেদকঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে দেশের জনগণকে পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের জনগণ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা সুবিধা পেলে তাদের আর কিছু চাওয়ার থাকে না। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। বঙ্গবন্ধু এ বিষয়টা ৫৩ বছর আগে উপলব্ধি করতে পেরেছিলেন। বঙ্গবন্ধুর ৫৩ বছর আগের পরিকল্পনা আজ তা সারাবিশ্ব গ্রহণ করেছে।

শনিবার (১৫ জুন) দুপুরে সিংড়া উপজেলা ডাহিয়া ইউনিয়নে পুনঃনির্মিত ডাহিয়া কমিউনিটি ক্লিনিকসহ চারটি প্রকল্প উদ্বোধনকালেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। সেই ক্লিনিক থেকে ৩৪ রকমের ঔষুধ সাধারণ মানুষকে দেওয়া হতো। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার এসে তা বন্ধ করে দেয়। হাজার হাজার কমিউনিটি ক্লিনিক অকেজো হয়ে পড়ে। আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেগুলো পুনরায় চালু হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, ডাহিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মামুনসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

June 15, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু-পলক!

আপডেট সময় : ১২:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪