ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

নাটোরে প্রধান শিক্ষককে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৩৭৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে প্রধান শিক্ষককে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

নাটোর প্রতিবেদকঃ
নাটোর শহরের নববিধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারকে হুমকি, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) বিকাল ৫টার দিকে ওই বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, কুচক্রী মহল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে না পেরে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অবৈধ নিয়োগ ব্যবসা প্রতিষ্ঠা করতে না পারা ও জাল সার্টিফিকেটধারীদের বেতন করতে না পেরে ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক দলের চাপে জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষিকার বেতন করানোর জন্য তার কাগজপত্র ৪ বার অনলাইনে প্রেরণ করলেও সনদ পত্র জাল হওয়ার কারণে প্রত্যেকবারই তা বাতিল হয়। গত ২৫ মে জান্নাতুল ফেরদৌসের স্বামী জাহিদ হোসেন মিন্টু আমাকে নানাভাবে দেখে নেওয়ার হুমকি দেয়। এ বিষয়ে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার।

প্রধান শিক্ষক আরো বলেন, জাতীয়করণের নামে যে টাকা নেওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলা হচ্ছে তা সত্য নয়। সকল শিক্ষক কর্মচারি একমত হয়েই কয়েক ধাপে টাকা তুলে ব্যাংকে জমা ও প্রেরণ করা হয় যার সকল তথ্যাদি সংরক্ষিত রয়েছে। অভিযোগকারীদের কথামত অনৈতিক কাজ না করায় তারা নানা অভিযোগ করছেন। সংবাদ সম্মেলনে আনিত সকল সকল অভিযোগ মিথ্যা, মনগড়া এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন প্রধান শিক্ষক। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে প্রধান শিক্ষককে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

আপডেট সময় : ০১:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪