ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোহনপুরে লীজকৃত পুকুরে জোর করে মাছ ধরার অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৪১৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে লীজকৃত পুকুরে জোর করে মাছ ধরার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলার শিবপুর গ্রামে লীজকৃত সরকারি খাস পুকুরে জোর পূর্বক মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। দিনের বেলা ভয় দেখিয়ে গভীর রাতে লীজকৃত পুকুর থেকে প্রায় ২৫/৩০ মণ মাছ ধরে নিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে লীজকৃত পুকুরের মালিকের মালিক বাবুল হোসেন বাদি রায়হান আলীর নাম উল্লেখসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, মোহনপুর উপজেলার শিবপুর গ্রামের মৃত খয়ের আলীর ছেলে বাবুল হোসেন মোহনপুর ভূমি অফিস থেকে খাস পুকুর লীজ নিয়ে দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় পর শিবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে রায়হান আলীসহ প্রায় ১০ থেকে ১৫ লোক পূর্ব শত্রুতার জের দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে ওই গ্রামের মৎচাষী বাবুল হোসেনের লীজকৃত পুকুরে বেড় জাল দিয়ে রুই-কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫/৩০ মণ মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায়। ওই সকল মাছের বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে বলে দাবী করেন অভিযোগকারী বাবুল হোসেন। তিনি বলেন রায়হান আলী একজন সন্ত্রাসী, মাদক সেবনকারী ও চাঁদাবাজ প্রকৃতির লোক।

মোহনপুর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

June 6, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে লীজকৃত পুকুরে জোর করে মাছ ধরার অভিযোগ!

আপডেট সময় : ০১:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪