ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাঘায় ঝড়ে পাইকোড় গাছের চাপায় নিহত ২, আহত ৯!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৫৪৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় ঝড়ে পাইকোড় গাছের চাপায় নিহত ২, আহত ৯!

নিজস্ব প্রতিবেদক, এম এম মামুনঃ
রাজশাহীর বাঘায় ঝড়ে উপড়ে পড়া পুরোনো পাইকোড় গাছের চাপায় ৩৫ বছর বয়সী জাকিরুল ইসলাম ও ৪০ বছরের রাজু আহম্মেদ জালাল নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সাহারুল ইসলাম, মকুল হোসেন, আজগর আলী, রুবেল হোসেন, রফিকুল ইসলাম, আবদুল জলিল, সালাম, মতি ও আকবর নামে আরও নয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের রাজার মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাকিরুল ইসলাম উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে এবং রাজু আহম্মেদ জালাল একই গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হটাৎ ঝড় বৃষ্টি শুরু হলে নিহত জাকিরুল ইসলাম ও রাজু আহম্মেদ জালালসহ আহতরা রাজার মোড়ে শত বছরের পাইকোড় গাছে নিচে জামাল উদ্দিনের সারের দোকান ও আজগর আলীর মিষ্টির দোকানে আশ্রয় নেন। এ সময় পাইকোড় গাছটি ঝড়ে দোকানের ওপর উপড়ে পড়লে ঐ গাছের নিচে চাপা পড়ে জাকিরুল ও রাজু আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাছের ডাল কেটে হাসেম আলীর ছেলে সেন্টু আলীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে জানান স্থানীয়রা। পরে বাঘা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অন্য আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম, বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এবং বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, বুধবার সকালে নিহত জাকিরুল ইসলাম ও রাজু আহম্মেদ জালাল এর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

June 5, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় ঝড়ে পাইকোড় গাছের চাপায় নিহত ২, আহত ৯!

আপডেট সময় : ০৮:০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪