ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চৌহালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্চিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৪৪৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌহালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্চিত!

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে পর্যবেক্ষক কার্ড আনতে যাওয়ার পথে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভাইয়ের হাতে লাঞ্চিত হয়েছেন দুই সাংবাদিক। মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। লাঞ্চিত সাংবাদিকরা হলেন, কালবেলা ও এশিয়ান টেলিভিশনের চৌহালী প্রতিনিধি ইমরান হোসেন আপন ও দৈনিক দেশবাংলার সিরাজগঞ্জ প্রতিনিধি আল ইমরান মনু। অভিযুক্ত ভিপি রবিউল চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই।

সাংবাদিক ইমরান হোসেন আপন জানান, আমরা দুজন উপজেলা নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য উপজেলা পরিষদে যাচ্ছিলাম। কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই ভিপি রবিউল আমাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে কলার টেনে ধরে এবং ঘার ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। আমার সাথে থাকা আল ইমরান মনুকেও মারতে উদ্যত হন রবিউল।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, দুই সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের তদন্তপূর্বক পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা ভিপি রবিউলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

May 28, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌহালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্চিত!

আপডেট সময় : ০৩:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪