বড়াইগ্রামে সাংবাদিকদের দুর্নীতিবাজ বলায় মানববন্ধন!
- আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে সাংবাদিকদের দুর্নীতিবাজ বলায় মানববন্ধন!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে সাংবাদিকদের নিয়ে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ। জানা যায়, শনিবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় একটি প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী স্থানীয় সাংবাদিকদের দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেন। যার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তার এমন বক্তব্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান বড়াইগ্রামে কর্মরত সাংবাদিক মহল।
সাংবাদিকদের উদ্দেশ্যে এমন আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রবিবার ২৬ মে বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে বড়াইগ্রাম উপজেলাসহ বিভিন্ন উপজেলা ও জেলার সাংবাদিকরা অংশগ্রহন করেছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন, শনিবার সকালে স্থানীয় একটি প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলায় একজন ছাড়া প্রত্যেকেই দুর্নীতিবাজ সাংবাদিক বলে আখ্যায়িত করেন এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিক ক্ষুব্ধ হন সাংবাদিক মহল। একজন দায়িত্বশীল পদে থেকে ঢালাওভাবে সব সাংবাদিক কে দুর্নীতিবাজ বলে সংসদ সদস্য সাংবাদিকতা পেশার অপমান করেছেন। দ্রুত এই বক্তব্য প্রত্যাহারের দাবী জানান সাংবাদিকরা।























