ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৫২২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ২৩ মে সকাল থেকে শুক্রবার ২৪ মে ভোর পর্যন্ত নাটোর সদরের মল্লিকহাটি, কান্দিভিটা, বড়াইগ্রাম উপজেলার মেরীগাছা এবং পাবনার চাটমোহর এলাকায় টানা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নাটোর সদরের মাল্লিকহাটি এলাকার শ্রী অনিমেষ কুমার দাস, কান্দিভিটার সূর্য ইসলাম, বড়াইগ্রাম উপজেলার মেরীগাছার শাহীন প্রামানিক এবং পাবনার চাটমোহর এলাকার রাজু হোসেন।

নাটোর ডিবি পুলিশের ওসি আবু সাদাদ এর সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৫ মে নাটোরের নলডাঙ্গার মুন্না প্রতিদিনের মতোই তার অটোরিক্সা নিয়ে বের হয়। এরপর নাটোর স্টেশন থেকে বেলা ১১টার দিকে তিনজন যাত্রী নিয়ে তেবাড়িয়া আখেরের মোড়ের উদ্দেশ্য যায়। মোড়ে পৌঁছানোর আগেই অটোরিক্সায় থাকা তিন যাত্রী গামছা দিয়ে চালক মুন্নার মুখ বেধে মারপিট করে। এরই এক পর্যায়ে তারা অটোরিক্সা ও মুন্নার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুন্নাকে উদ্ধার করে। ঘটনার পর ভিকটিম মুন্না নাটোরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত আরও একজন আসামী পলাতক রয়েছে। ওই পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যহত আছে বলেও জানান ডিবি ওসি আবু সাদাদ।

May 24, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার!

আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪