ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বড়াইগ্রামে ঘাসের জমি থেকে উদ্ধারকৃত নারীর লাশের পরিচয় সনাক্ত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩৭৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে ঘাসের জমি থেকে উদ্ধারকৃত নারীর লাশের পরিচয় সনাক্ত!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে নিপিয়ার ঘাসের জমি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের নাম পরিচয় সনাক্ত করেছে পুলিশ। নিহত ওই নারী জেলার গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের মোঃ বাক্কাছ আলি প্রামানিকের ৪২ বছর বয়সী মেয়ে নাহার বেগম। এর আগে বৃহস্পতিবার ১৬ মে সন্ধার দিকে বড়াইগ্রাম উপজেলায় কালিকাপুর বেড়পাড়া এলাকার একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে দূর্গন্ধযুক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর থেকে ওই নারীর পরিচয় সনাক্তে এবং তার মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিডিআই) রাজশাহী ইউনিট, বড়াইগ্রাম থানা পুলিশ ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

তার পরিচয় সনাক্তের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৭ মে) রাতে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, নাহার বেগমের হাতের আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করেছে পুলিশ গত ১২ মে রোববার বাড়ি থেকে বের হয় এরপর থেকে তার কোন খবর পাওয়া যায়না। এরপর ১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেন তারা। তার স্বামীর সাথে কিছুটা দ্বন্দ্ব চলছিল বলে প্রাথমিকভাবে তারা জেনেছেন। সিরাজুল ইসলাম আরও বলেন, নাহার বেগমের মৃত্যুর তথ্য উদঘাটনের কাজ করছে সিআইডি ও থানা পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১৬ মে বিকেলে বনপারা পৌর এলাকার বেড়পাড়া গ্রামের কৃষক রাজু মিয়া তার ঘাসের জমিতে ঘাস কাঁটতে গিয়ে দূর্গন্ধ পেলে তিনি জমির ভিতরে গিয়ে বোরকা পড়া এক নারীর মরদেহ পরে থাকতে দেখেন। পরে তিনি বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বড়াইগ্রাম থানা পুুলিশে খবর দেন। খবর পেয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ও বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরল মরমু সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

May 17, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে ঘাসের জমি থেকে উদ্ধারকৃত নারীর লাশের পরিচয় সনাক্ত!

আপডেট সময় : ০৬:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪