ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লালপুরে নাম পুনর্বহালের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে নাম পুনর্বহালের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পূর্বের নাম পুনর্বহালের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া ভাটপাড়া এলাকার বাসিন্দাদের পক্ষে প্রতিনিধিরা লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নিকট স্বারকলিপি দেন।

সম্প্রতি চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদ ও বিদ্যালয়টির পূর্বের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিদ্যালয়টির পূর্বের নাম চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যা পরিবর্তন করে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এলাকাবাসী মনে করছে তাদের ইতিহাস ঐতিহ্যে আঘাত করেছে।
স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন আলী, চামটিয়া ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি সভাপতি মো. শাহজাহান আলী, ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু, সাবেক শিক্ষার্থী মো. রাজিব হোসেন প্রমুখ।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. রাজিব হোসেন বলেন, ‘সরকারিভাবে নেতিবাচক ভাবার্থ থাকা ও শ্রুতিকটু নাম পরিবর্তনের কথা বলা হলেও চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি কোনোভাবে তেমন নয়।’ মো. রাজিব হোসেন আরও বলেন, ‘১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য লিখিত মতামত চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটি নাম পরিবর্তন না করার জন্য রেজুলেশন আকারে শিক্ষা কর্মকর্তাকে জানান। কিন্তু সবার মতামতকে অগ্রাহ্য করে নাম পাল্টে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এ নাম বিদ্যালয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা অবিলম্বে চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি পুনর্বহালের দাবি জানাচ্ছি।’

২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী বলেন, ‘আমরা কেউ জানতে পারি নাই চামটিয়া প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।’ বিদ্যালয়টির নাম বিনা কারণে পরিবর্তন করা হয়েছে বলে তিনি দাবি করেন। শত বছরের ঐতিহ্যবাহী দুটি গ্রাম চামটিয়া ও ভাটপাড়া। এভাবে হঠাৎ করে দুই গ্রামের নামে এই বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় উভয় গ্রামের মানুষ হতাশ হয়েছে। বিদ্যালয়টির নাম পুনর্বহাল করার দাবি জানান তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাজান আলী বলেন, গত ১৯ জানুয়ারি ২০২৩ প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে একটি পরিপত্র জারি হয়। যার পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর ২০২৩ বিদ্যালয় পরিচালনা কমিটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে চাই না মর্মে একটি রেজুলেশন উপজেলা শিক্ষা অফিসারের কাছে জমা দেওয়া হয়।

শাহাজান আলী আরও বলেন, ‘রেজুলেশন জমা দেওয়ার পরও গত ৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখা অনুযায়ী আমাদের বিদ্যালয়ের নাম চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তন করে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিপত্র জারি করে। যেহেতু আমরা পাশাপাশি দুই গ্রামের মানুষসহ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ নাম পরিবর্তন চাই না, তাই বিদ্যালয়ের পূর্বের নামটি বহাল রাখার জন্য জোর দাবি জানাচ্ছি।

May 8, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে নাম পুনর্বহালের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি!

আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪