ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বড়াইগ্রামে চুরি হওয়া চাল ট্রাকসহ উদ্ধার, গ্রেফতার ১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৪১২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে চুরি হওয়া চাল ট্রাকসহ উদ্ধার, গ্রেফতার ১!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে একটি চাল কল থেকে প্রতারণা করে ২৭০ বস্তা চাল হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় ৪৫ বছরের লিটন প্যাদা ওরফে আরিফ প্যাদা নামে চাল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ৫ মে দিবাগত রাতে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় আত্মসাৎ হওয়া ২৭০ বস্তা চালের মধ্যে ১৬০ বস্তা চালসহ ঢাকা মেট্রো-ড-১১৫০৬৮ রেজিস্ট্রেশন নাম্বারের একটি ট্রাক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লিটন প্যাদা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পূর্বপাড় ডাকুয়া গ্রামের আজাহার প্যাদার ছেলে। সোমবার ৬ মে সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সিরাজুল ইসলাম।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সিরাজুল ইসলাম জানান, গত ২৫ এপ্রিল অজ্ঞাতনামা বিবাদী ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডের পাইকারী চাল ব্যবসায়ী পরিচয় দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় অবস্থিত গাজী অটো রাইস মিলের মালিক মাহবুবুর রহমানের নিকট চাল ক্রয়ের প্রস্তাব দেন। গত ৩০ এপ্রিল মিল মালিক মাহবুবুর রহমান প্রস্তাবের আলোকে গাড়ীযোগে প্রায় ৬ লক্ষ ৭৫ হাজার টাকার প্রতি বস্তায় ৫০ কেজি করে ২৭০ বস্তা মোট সাড়ে ১৩ টন চাল পাঠিয়ে দেন। কিন্তু ওইদিন রাত ১১ টার দিকে চাল বহনকারী গাড়ীটি ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে অন্য একটি ট্রাকে চালের বস্তাগুলো তুলে নেয়। এরপরে মিল মালিক মাহবুবুর রহমান তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পান। প্রতারনার শিকার হয়েছে বুঝতে পেরে মিল মালিক গত ৩ মে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সিরাজুল ইসলাম আরও জানান, অভিযোগের প্রেক্ষিতে ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা হতে আন্তঃজেলা চাল চোর চক্রের সক্রিয় সদস্য লিটন প্যাদা ওরফে আরিফ প্যাদা কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে একই উপজেলার দরগাবাড়ী এলাকা গতে আত্মসাৎসহ ১৬০ বস্তা চালসহ একটি ট্রাক উদ্ধার করা হয়। সোমবার গ্রাফতারকৃত লিটন প্যাদা ওরফে আরিফ প্যাদা কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এমনকি তার অন্য তথ্যের ভিত্তিতে জড়িত এর সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে বলেও জানান, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সিরাজুল ইসলাম।

May 6, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে চুরি হওয়া চাল ট্রাকসহ উদ্ধার, গ্রেফতার ১!

আপডেট সময় : ১০:০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪