লালপুরে আ’লীগ নেতাকে গুলি করে হত্যাঃ গ্রেফতার-২, মোট গ্রেফতার-৬!
- আপডেট সময় : ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৪৭০ বার পড়া হয়েছে

লালপুরে আ’লীগ নেতাকে গুলি করে হত্যাঃ গ্রেফতার-২, মোট গ্রেফতার-৬!
লালপুর (নাটোর) প্রতিবেদকঃ
নাটোরের লালপুর উপজেলায় গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মুঞ্জুকে গুলি করে হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৪ মে) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো লালপুর উপজেলার শিবপুর গ্রামের কামরুলের ছেলে মোঃ রায়হান (২৯) ও হাসান আলী টুমনের ছেলে মোঃ তামিম (২০)। এই হত্যা মামলায় এপর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হল।
রবিবার (৫ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে গত ৩০ এপ্রিল রাতে লালপুর উপজেলার গোপালপুর ষ্টেশন এলাকায় মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার পরই অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। তিনি বলেন, ৪ মে ঢাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় অভিযুক্ত রায়হান ও তামিমকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।























