ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের উদ্বোধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের উদ্বোধন!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গু প্রতিরোধে সোমবার ২৯ এপ্রিল দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিশেষ মশক নিধন অভিযানের উদ্বোধন করলেন শেরপুর পৌরসভার ৩য় দফায় নির্বাচিত মানবিক পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এসময় তিনি বলেন, তাপদাহ শুরুতে পৌরসভার পক্ষ থেকে শহরের সড়ক গুলোতে পানি ছিটানো, মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের জন্য সোমবার থেকে বিশেষ অভিযান শুরু করা হলো। সাড়া বাংলাদেশের ন্যায় আমরাও প্রতি বছর বিশেষ এ মশক নিধন কার্যক্রম করে থাকি। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ড্রেনে ও আবর্জনাযুক্ত জায়গায় মশক নিধন কার্যক্রম করা হয়। এছাড়াও তিনি শহরের বিভিন্ন বাসা বাড়ীতে থাকা ডাবের খোসা, জমানো পরিত্যাক্ত জায়গার পানি পরিস্কার রাখার সুপরামর্শ দেন। পৈরবাসীর প্রতি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলোর ব্যাপারেও সচেতন করেন।বক্তব্য শেষে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার ও জেলা জজ আদালত প্রাঙ্গনে আনাচে-কানাচে তিনি দাড়িয়ে থেকে ফগার মেশিন দিয়ে মশক নিধনে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র-১ মোঃ নজরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম বাপ্পী, কাউন্সিলর মোঃ বাবুল মিয়া, প্রধান সহকারী মোঃ নূর-ই-আলম চঞ্চল, স্যানেটারী ইন্সপেক্টর শাহাজাদা খান, ভ্যাকসিনেটর সুপারভাইজার ফারুক আহাম্মেদ, শেরপুর প্রেসক্লাব নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

April 29, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের উদ্বোধন!

আপডেট সময় : ০৪:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪