ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

রাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ এপ্রিল দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সেলিনা আক্তার। এ সময় প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৮টি কেন্দ্রে ৮হাজার ৫৮২জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বি ইউনিটের অধীনে দুই হাজার ৭৪৪ এবং সি ইউনিটের অধীনে তিন হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আক্তার বলেন, রাঙ্গামাটির সবার সহযোগিতায় গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু করতে পেরেছি। আজ প্রচন্ড গরম তারপর প্রথম এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এই পরীক্ষায় এ, বি এবং সি তিনটি ইউনিটে মোট ১৪ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত!

আপডেট সময় : ০১:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪