ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

পুঠিয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারী সোহাগ গ্রেফতার, মোটরসাইকেল জব্দ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৫০৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারী সোহাগ গ্রেফতার, মোটরসাইকেল জব্দ!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়া হতে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ সোহাগ আলী নামে ২১ বছরের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বালিয়াঘাটি সোনারপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারী সোহাগ আলী রাজশাহী জেলার চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ফিরোজ আলীর ছেলে।

র‍্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পায় একজন মাদক কারবারী মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্যসহ রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর গ্রাম হতে বালিয়াঘাটি সোনারপাড়া গ্রামের ভিতর দিয়ে পুঠিয়ার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টায় বালিয়াঘাটি সোনারপাড়া জামে মসজিদের পূর্বে কাঁচা রাস্তার উপর পৌঁছে চেকপোষ্ট পরিচালনা করে মাদক কারবারী সোহাগ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তায় আপেলের কার্টুনের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, সোহাগ আলী একজন পেশাদার মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন কায়দায় রাজশাহী জেলার পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরূদ্ধে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ফেন্সিডিলসহ মাদক কারবারী সোহাগ গ্রেফতার, মোটরসাইকেল জব্দ!

আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪