ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৪৪৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ!

বগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন প্রকল্পের কাজ শেষ না করেই বরাদ্দের সম্পূর্ণ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের দু-একটির আংশিক কাজ হলেও দীর্ঘদিন পরেও বাকি প্রকল্পের কাজ শুরুই হয়নি। তবে, উপজেলা চত্বরে সংস্কার ও উন্নয়ন কাজে গৃহীত এসব প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উত্তোলন করা হয়েছে অনেক আগেই। কাগজ কলমে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে কমিটি থাকলেও এসব প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না বাস্তবায়ন কমিটি। কাজ না করেই সভাপতির স্বাক্ষর নিয়ে ৫ মাস আগেই বরাদ্দের সম্পূর্ণ অর্থ উত্তোলন করেছে উপজেলা পিআইও অফিস। আর ৫ মাস আগে ইউএনও অফিস সেই অর্থ হাতে পেলেও অদৃশ্য কারণে দৃশ্যমান হয়নি এসব প্রকল্প।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে টিআর কর্মসূচীর আওতায় উপজেলা চত্বরে শিশু পার্কের উন্নয়নে বিশেষ বরাদ্দ ১ লাখ টাকা এবং উপজেলা পরিষদের সাধারণ বরাদ্দ ৫২ হাজার টাকা। এছাড়া বঙ্গবন্ধুর মুর‍্যাল সংস্কার বাবদ ৬০ হাজার, শহীদ মিনার সংস্কার বাবদ ৮০ হাজার, গাড়ি পার্কিং উন্নয়ন বাবদ ২ লাখ, পুকুরের প্যালা সাইড নির্মাণে ১ লখ ৫০ হাজার টাকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার শেড নির্মাণে বরাদ্দ ১ লাখ টাকা। কাজের শুরুতে বরাদ্দের অর্ধেক টাকা এবং প্রকল্প বাস্তবায়নের ছবি জমা দিয়ে বাকি অর্থ উত্তোলনের সরকারি নির্দেশনা রয়েছে। তবে উপজেলা চত্বরে গৃহীত এসব প্রকল্পের ক্ষেত্রে সরকারি নিদের্শনা মানা হচ্ছে না।

Collected

এসব প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের সাথে কথা বলে জানা যায়, সভাপতিদের অধিকাংশই এসব প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না। পিআইও অফিস থেকেই এসব প্রকল্প বাস্তবায়ন করে। তবে প্রকল্পের অর্থ উত্তোলন করতে তাদের ডেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। উত্তোলনকৃত অর্থ কে কিভাবে ব্যয় করছে সে বিষয়ে তাদের কিছুই জানা নেই।

উপজেলা চত্বরে শিশু পার্কের উন্নয়ন ও বঙ্গবন্ধুর ম্যুরাল সংস্কার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এবং বাগাতিপাড়া সদর ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ জানান, ‘অফিস থেকে বলে এটা এমপির কাজ বা ইউএনও’র কাজ। তাই বাধ্য হয়েই তাদের কথা মত চলতে হয় আমাদের।’ প্রকল্পের সভাপতি হলেও এ সব প্রকল্প কোথায় কি কাজ হচ্ছে, কিভাবে বাস্তবায়ন হচ্ছে তা জানেন না তিনি।

বাগাতিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুমিনুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে ভালো বলতে পারবেন।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন বলেন, ‘সরকারি নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। এক-দুই সপ্তাহের মধ্যেই মোটামুটি সব কাজ শেষ করা হবে। বরাদ্দের সম্পূর্ন টাকা উত্তোলনের ৫ মাস অতিবাহিত হলেও এখনো কাজ শেষ করতে না পারার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন ব্যস্ততা ও রমজান মাসে মিস্ত্রি না পাওয়ায় কোন কোন কাজ শুরু করতে একটু দেরি হয়েছে।

April 20, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ!

আপডেট সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪