পুঠিয়ায় মায়ের লাশ উদ্ধার, ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
- আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২ ২২৫ বার পড়া হয়েছে

পুঠিয়ায় মায়ের লাশ উদ্ধার, ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
রাজশাহী প্রতিনিধিঃ
পুঠিয়ায় মায়ের লাশ উদ্ধার, ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ। রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি এলাকা থেকে পারুল বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছেলে মিজানুর রহমানকে (২৬) আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিহত বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, নিহত পারুল রাজশাহী পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী এবং মিজানুর রহমানের মা ছিলেন।
সকালে বাড়ির পাশের শিমের মাচার নিচে পারুলের মরদেহ পড়ে থাকতে দেখতে পান প্রতিবেশীরা। এ সময় তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পারুলের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে পারুলের মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি।
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর প্রতিবেশীরা জানিয়েছেন নিহত পারুলের ছেলে মিজানুর মাদকাসক্ত। তাই তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।




















