ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন, ক্ষতি ১৫ কোটি টাকা, আহত ৭!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৬৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন, ক্ষতি ১৫ কোটি টাকা, আহত ৭!

নিজস্ব প্রতিবেদক, এম এম মামুনঃ
রাজশাহীর বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ৭ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তিন ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার তেপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেপুকুরিয়া গ্রামে ইনছার আলীর আলিফ ট্রেডার্স নামে ৩৩ শতাংশ জমির উপর প্লাস্টিকের কারখানা গড়ে তুলেন। কারখানায় ক্যারেট, বস্তা, কাগজ, ক্যারেটের কুচা, ক্যারেট ভাঙা মেশিনসহ প্রায় ১৫ কোটি টাকার মালামাল ছিল। শুক্রবার বেলা ৩ টার দিকে প্লাস্টিকের গোডাউনে আগুনের ধোয়া উড়তে দেখা যায়। এরপর মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করতে না পেরে বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তিন ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণ করেন।

আগুন নেভাতে গিয়ে আহতরা হলেন-গোডাউন মালিক মুনছার আলী (৩৫), ইনছার আলী (৫০), ইয়াজুল ইসলাম (৩৭), আয়ুব আলী (৩৪), রেজাউল করিম (৩৬), আমিরুল ইসলাম (১৯), সবুজ রানা (২২)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনার পর আলিফ ট্রেডার্সের মালিক ইনছার আলী জ্ঞান হারিয়ে ফেলায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত ৩ ঘন্টা ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, আগ্নিকান্ডের খবর পেয়ে চারটি ফায়ার স্টেশানে ফোন করে ঘটনাস্থলে যায়। এ সময় উপজেলা চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলুও সেখানে উপস্থিত ছিলেন। এই অগ্নিকান্ডের ঘটনায় অপরনীয় ক্ষতি হয়েছে।

রাজশাহী ফায়ার স্টেশনের উপ-পরিচালক ওহিদুর ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশে একটি পুকুর থাকায় অতি দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণ করতে সহায়তা করেছেন বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর ফায়ার স্ট্রেশানের লোকবল।

April 5, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন, ক্ষতি ১৫ কোটি টাকা, আহত ৭!

আপডেট সময় : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪