ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ভূট্টা ক্ষেত থেকে অর্ধগলিত দুই কাটা পা উদ্ধার করেছে পুলিশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩৮৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ভূট্টা ক্ষেত থেকে অর্ধগলিত দুই কাটা পা উদ্ধার করেছে পুলিশ!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে রাস্তার পাশের ভুট্টা ক্ষেত থেকে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামাশেরিরচর এলাকায় শেরপুর-জামালপুর সড়কের পাশের ভুট্টা ক্ষেত থেকে হাটুর নিচ থেকে ওই কাটা পা দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, রবিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার নামাশেরিরচর এলাকার রাস্তার পাশের একটি ভুট্টার ক্ষেতে দুটি স্থানে হাটুর নিচ থেকে কাটা পা দুটি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করে পাশে প্লাস্টিকের দু’টি বস্তাও উদ্ধার করে। তবে দেহের বাকি অংশের খোঁজ এখনও পাওয়া যায়নি। পা দুটি পুরুষ নাকি মহিলার সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের ধারণা, কয়েকদিন আগে কাটা পা দু’টি বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখা হতে পারে। বিচ্ছিন্ন পা দু’টিতে পচন ধরেছে ও পোকা কিলবিল করছিলো। শরীরের আরও কোন অঙ্গপ্রত্যক্ষ কোথাও পাওয়া যায় কী না, সেজন্য আশপাশের এলাকায় অনুসন্ধান কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় ডিবি ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অনুসন্ধান কাজ করছেন।

March 31, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ভূট্টা ক্ষেত থেকে অর্ধগলিত দুই কাটা পা উদ্ধার করেছে পুলিশ!

আপডেট সময় : ০৩:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪