ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোহনপুরে আর্থিক অনিয়মের কারণ দর্শানোর নোটিশের ১০ দিন পরে অধ্যক্ষ বরখাস্ত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে আর্থিক অনিয়মের কারণ দর্শানোর নোটিশের ১০ দিন পরে অধ্যক্ষ বরখাস্ত!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আব্দুল মালেক মন্ডলের বিরুদ্ধে ঘুষসহ আর্থিক ও বিভিন্ন অনিয়মের অভিযোগে চলতি মাসের ১১ মার্চ কারণ দর্শানোর নোটিশের পর ২১ মার্চ সাময়িক বরখাস্ত করা হয়েছেী অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের গভনিং বডির সভাপতি দীলিপ কুমার সরকার।

সভাপতি স্বাক্ষরিত মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ অধ্যক্ষকে পাঠানো সাময়িক বরখাস্তের আদেশে উল্লেখ্য করা হয়েছে, বেতন স্কেল পরিবর্তনের নামে শিক্ষকদের কাছ থেকে ৪৮ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। কলেজ সরকারি করার অজুহাতে শিক্ষকদের নিকট হতে ৫৭ লাখ টাকা চাঁদা আদায় করেন। বিগত ১০ বছর ধরে অধ্যক্ষ গভনিং বডিকে কোন প্রকার হিসাব না দিয়ে প্রায় দুই কোটি আত্মসাৎ করেছেন। তিনি তৃতীয় শ্রেণির শিক্ষকের নিয়োগ প্রদান না করে তালিকা পাঠানো হয়েছে।

এছাড়াও সেলিম আহম্মেদ নামের একজন প্রভাষক দীর্ঘ ২০ বছর চাকুরী করার পর মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর প্রভাষ সেলিম আহম্মেদ এর স্ত্রী গ্রাচ্যুইটিসহ অবসর জনিত টাকা উত্তোলন করতে চাইলে অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডল ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। ওই ঘুষের টাকা দিতে না চাইলে প্রভাষক সেলিম আহম্মেদের নিয়োগ অবৈধ বলে লিগ্যাল নোটিশের মাধ্যমের জবাব দেন। অথচ জীবিত থাকা অবস্থায় তিনি অন্যান্য শিক্ষকের মত প্রতি মাসে বেতন উত্তোলন করেছিলেন। তৃতীয় শিক্ষকের বেতন ভাতা বিষয়ে মহাপরিচালক মাধ্যমিক শিক্ষায় ১০ জন শিক্ষকের বেতন প্রদানের থাকলেও ৯ জন শিক্ষকের বেতন ভাতার কাগজপত্র ক্রটিপূর্ণ দেখিয়ে প্রতি শিক্ষকের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৪০ লাখ ৫০ টাকা ঘুষ গ্রহণ করেন। অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডল বিগত ১০ বছর কলেজের আয় ও ব্যয়ের নিরিক্ষা কমিটি ছাড়াই দুই কোটি কাজ নিজের ইচ্ছামত করেছেন। এসকল অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে সামরিক বরখাস্ত করা হয়েছে।

মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আব্দুল মালেক মন্ডলের বক্তব্য নেওয়ার জন্য বেশ কয়েকদিন কলেজে গিয়ে ও ফোনে যোগাযোগ করলে তিনি বিভিন্ন অজুহাতে দেখিয়ে কথা না বলায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অধ্যক্ষকে বরখাস্তের বিষয়ে মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের গভনিং বডির কমিটির সভাপতি দীলিপ কুমার সরকার বলেন, আর্থিক অনিয়ম, দুর্নীতি, শিক্ষক নিয়োগে ঘুষসহ বিভিন্ন অভিযোগে অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হযেছে।

March 27, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে আর্থিক অনিয়মের কারণ দর্শানোর নোটিশের ১০ দিন পরে অধ্যক্ষ বরখাস্ত!

আপডেট সময় : ০১:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪