বাগাতিপাড়ায় ইফতার মাহফিল ও কারামুক্ত বিএনপি নেতাদের সংবর্ধণা!
- আপডেট সময় : ০৩:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ইফতার মাহফিল ও কারামুক্ত বিএনপি নেতাদের সংবর্ধণা!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং কারামুক্ত বিএনপি নেতাদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার লক্ষণহাটী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি নেতা ও পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার আলী মন্ডল প্রমুখ।
মাহফিলে বক্তারা বিএনপির চেয়ারপারসোন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সারাদেশের কারাভোগী বিএনপি নেতাদের মুক্তির দাবি জানান। এছাড়াও এতে সদ্য জামিনে কারামুক্ত উপজেলার বিএনপি নেতাদের সংবর্ধণা দেওয়া হয়।



















